কমলগঞ্জে ১১ দলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৮:৩৬:২৪ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের সীমান্তে নিরীহ নাগরিক হত্যা ও অবৈধ পুশইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়| শুক্রবার বিকেল সাড়ে ৩টায় স্থানীয় আদমপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়|
কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. কামরুল ইসলামের সঞ্চালনায় এবং নায়েবে আমীর ˆসয়দ আমিরুল ইসলাম কয়ছরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মো. মনসুর আলী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটি (এনসিপি)র সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আবু হানিফা, উপজেলা এনসিপির সদস্য মুশাহিদ আহমদ, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, আদমপুর ইউনিয়ন সভাপতি সাদ উদ্দিন ফায়াজ, খেলাফত মজলিস আদমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা শফিক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ|
সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ এবং অবৈধ পুশইনের বিরুদ্ধে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান| তারা বলেন, জাতীয় ¯^ার্থ ও দেশের মর্যাদা রক্ষায় সকল দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে|




