সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়ালো সাড়ে ১২ হাজার কোটি টাকা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:৩৭:৩৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ১২ হাজার ৫শ’ কোটি টাকা ছাড়িয়েছে| যার মধ্যে ২০২৫ সালেই জমা পড়ে ৩ হাজার ৬শ’ কোটি টাকার বেশি| বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)|
এতে বলা হয়, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক কর্তৃক সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি অর্থের পরিমাণ ৪১% বৃদ্ধি পেয়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ১২,৭৬৩ কোটি টাকা)-তে পৌঁছেছে, যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ|
একইসঙ্গে, এই পরিসংখ্যানটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৪ সালে রেকর্ডকৃত ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি| এর আগে, ২০২১ সালে রেকর্ড ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁ-তে পৌঁছে| যেটি ছিল দেশের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ|




