এসএসসির ফল ২০ জুলাই
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:৪৬:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে| পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের এ মাথায় এই ফল প্রকাশ করা হবে| গত ২১ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে গত ২০ মে শেষ হয়| চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে|
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে| প্রশ্নফাঁস বা কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সহযোগিতার ফল| আগামী ২০ জুলাই এই ফল প্রকাশ করা হবে|




