শাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুলের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৮:২৫:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)| শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় নগরীর আখালিয়ার লেকসিটি আবাসিক এলাকার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর|
অধ্যাপক আকতারুল ইসলাম চৌধুরী শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন সময়ে ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন| ২ বছর আগে তিনি অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করেন| তিনি বিশ^বিদ্যালয়ের এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন| শুক্রবার বাদ এশা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে শাহপরান হলের পাশে বিশ^বিদ্যালয়ের গোরস্তানে তাকে দাফন করা হয়|
এদিকে অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম| এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন|






