জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

গোয়েন্দা নজরদারি জোরদার, কিশোর গ্যাং-ছিনতাই রোধে কঠোর অভিযান : পুলিশ কমিশনার


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ৯:১৬:৩৩ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে নবাগত এসএমপি কমিশনারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বিস্ফোরক উদ্ধার, আইইডি স্থাপন ও পুলিশের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগরেও সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু ও তৎপরতার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সোমবার (৩ আগস্ট) এসএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে। পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গোয়েন্দা উৎস থেকে নিয়মিত তথ্য পাওয়া যাচ্ছে। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলা, মতিঝিলে মেট্রো স্টেশনের জেনারেটর কক্ষে আইইডি স্থাপন এবং আশুলিয়ায় শক্তিশালী আইইডি উদ্ধারের মতো ঘটনার পর সিলেট মহানগরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘সিলেট মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’ কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা তৎপরতা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাং-ছিনতাইয়ে বাড়ছে টহল :
নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি-ছিনতাই ও রাতের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন এসএমপি কমিশনার। তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নাগরিক সচেতনতা ও গণমাধ্যমের সহযোগিতাও জরুরি। কোনো অপরাধ বা সন্দেহজনক তৎপরতার তথ্য দ্রুত পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

অবৈধ সিএনজি স্ট্যান্ডেও কঠোরতা:
এদিকে নগরীর অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কমিশনার। তিনি বলেন, পূর্ববর্তী কমিশনারের সময়ে ফুটপাত দখলমুক্তকরণ ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে যেসব ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো বহাল থাকবে। শুধু নতুন কমিশনার দায়িত্ব নিয়েছেন বলে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।
সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘সিলেট শহরে যানজট একটি বড় সমস্যা। সীমাবদ্ধতার মধ্যেও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ জনবল সংকট থাকলেও অতিরিক্ত পুলিশ সদস্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সক্ষমতা অনুযায়ী যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। নগরীর নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো ইতিবাচক কার্যক্রম থেমে থাকবে না; বরং প্রয়োজন অনুযায়ী আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত- গত শনিবার (১ আগস্ট) দায়িত্বভার গ্রহণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। গত সোমবার (২৭ জুলাই) নতুন কমিশনার হিসেবে তাঁর যোগদানের কথা থাকলেও সকালে তাঁর শাশুড়ীর ইন্তেকালের কারণে যোগদান করতে পারেননি। শেষ পর্যন্ত গত শনিবার যোগদান করেন তিনি।
এর আগে গত রোববার (২৬ জুলাই) সিলেট ত্যাগ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

প্রচ্ছদ এর আরও খবর
ইউপি ভোটের তোড়জোড়

ইউপি ভোটের তোড়জোড়

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব

দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য

দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য

লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন

লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন

সর্বশেষ সংবাদ
ইউপি ভোটের তোড়জোড়
ইউপি ভোটের তোড়জোড়
বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন
বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন
বিএনপির সমাবেশে মিছিল নিয়ে মহানগর তাঁতীদলের যোগদান
বিএনপির সমাবেশে মিছিল নিয়ে মহানগর তাঁতীদলের যোগদান
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য
দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন
সিসিকের দুই সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
সিসিকের দুই সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
ছড়ারপাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ছড়ারপাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
এসএমপির ডিবি ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির ডিবি ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শনে পুলিশ কমিশনার
হবিগঞ্জে এসআরবির গাঁজাসহ আটক ৩
হবিগঞ্জে এসআরবির গাঁজাসহ আটক ৩
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় কম্বল-জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় কম্বল-জিরা জব্দ
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সাইবার ট্রাইব্যুনালে মামলা
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সাইবার ট্রাইব্যুনালে মামলা
সীমান্তে ৪৮ বিজিবির ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top