জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দখল-চাঁদাবাজি করতে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা : জামায়াত


প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪:২৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে ভেঙে পড়েছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদকে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন। রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেয়া এবং কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা এবং সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এ বিবৃতি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিবৃতিতে তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-১-এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একজন মহিলা এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা। একই সঙ্গে স্থাপনাটি গুড়িয়ে দিয়ে দখল নিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত একটি চিকিৎসা কেন্দ্র গুড়িয়ে দিয়ে তা দখলে নেয়া ন্যাক্কারজনক দখলবাজির ঘটনা। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোলাম পরওয়ার বলেন, গত ২৬ সেপ্টেম্ববর শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত তার এই স্টুডিওতে বিএনপির সন্ত্রাসীরা রাম দা ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে ও মূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে যায়। এ হামলার ঘটনার নেপথ্যে দুই গ্রুপের জমি-জমা সংক্রান্ত বিবাদ থেকে বিএনপির কর্মীরা সালমান মোক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আমি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।
গোলাম পরওয়ার বলেন, বিএনপির কর্মীরা শুধু রাড্ডাতেই নয় তাদের একটি অংশ গতকাল বিকেলে রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর করেছে। রাতভর মব তৈরি করে কথিত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা লিয়ন ও ফরহাদের নেতৃত্বে হাসপাতালের গ¬াস, সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং রিসিপশনের কর্মকর্তাদের মারধর করে সন্ত্রাসীরা। এসব ঘটনায়র সাথে জড়িত বিএনপির সন্ত্রাসীদের অতি দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি কর্মীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশাসনের ভূমিকা ক্রমেই প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তা রহস্যজনক বলে মনে হচ্ছে, বিশেষ করে মিরপুরের রাড্ডার ঘটনায়। আমরা নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও দেশের স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

জাতীয় এর আরও খবর
ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ

ছুটির দিনেও কর্মচঞ্চল সাভার- আশুলিয়া, নেই অস্থিরতার ছাপ

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই

সর্বশেষ সংবাদ
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top