জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কেবল স্ট্রিটের যুদ্ধের ৯০ বছর পূর্তি:  ঐতিহাসিক ঘটনার স্মরণে পূর্ব লন্ডনে হাজারো মানুষের সমাবেশ 


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৬, ৭:১৪:৩৬ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা: ঐতিহাসিক ‘কেবল স্ট্রিটের যুদ্ধ’-এর ৯০ বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে থেকে শুরু হওয়া কর্মসূচিতে বিভিন্ন সম্প্রদায়, ট্রেড ইউনিয়ন, সামাজিক ও বর্ণবাদবিরোধী সংগঠনের হাজারো মানুষ অংশ নেন।
দুপুরে হোয়াইটচ্যাপেলের টাওয়ার হ্যামলেটস টাউন হলের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান, ইজলিংটন নর্থের এমপি ও সাবেক লেবার পার্টি নেতা জেরেমি করবিন, পপলার অ্যান্ড লাইমহাউসের এমপি আপসানা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ। বক্তারা বর্ণবাদ, ইহুদিবিদ্বেষ, ইসলামোফোবিয়া ও চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে টাওয়ার হ্যামলেটস টাউন হল থেকে কেবল স্ট্রিটের দিকে র‌্যালি বের হয়। র‌্যালিটি পূর্ব লন্ডনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেবল স্ট্রিটের সেন্ট জর্জ’স গার্ডেন এলাকায় গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বর্ণবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা তুলে ধরেন।
১৯৩৬ সালের ৪ অক্টোবর ব্রিটিশ ইউনিয়ন অব ফ্যাসিস্টস এর নেতা স্যার অসওয়াল্ড মোসলির নেতৃত্বে প্রায় ৩ হাজার ফ্যাসিস্ট সমর্থক পূর্ব লন্ডনের মধ্য দিয়ে মিছিল করার উদ্যোগ নেন। ওই সময় ইস্ট এন্ডে উল্লেখযোগ্য ইহুদি জনগোষ্ঠীর বসবাস ছিল এবং মোসলির সংগঠন ইহুদিবিদ্বেষী প্রচারণার জন্য পরিচিত হয়ে উঠেছিল। মিছিলটি ঠেকাতে স্থানীয় ইহুদি সম্প্রদায়, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, সমাজতন্ত্রী, কমিউনিস্ট, আইরিশ ডকারসহ বিভিন্ন গোষ্ঠীর মানুষ একত্রিত হন। মিছিল নিষিদ্ধের দাবিতে প্রায় এক লাখ স্বাক্ষরসংবলিত আবেদন সরকারের কাছে দেওয়া হলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মিছিলটি নিষিদ্ধ করেননি।
৪ অক্টোবর মোসলির অনুসারীদের মিছিলের পথ পরিষ্কার রাখতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে ফ্যাসিবাদবিরোধী সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কেবল স্ট্রিটে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষ হয়। দীর্ঘ সময় চেষ্টা করেও পুলিশ মোসলির অনুসারীদের জন্য নিরাপদ পথ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ফ্যাসিস্ট মিছিলটি পূর্ব লন্ডনের মধ্য দিয়ে নির্ধারিত পথে এগোতে পারেনি। এই ঘটনার পর ‘কেবল স্ট্রিটের যুদ্ধ’ নামে ঘটনাটি ইতিহাসে পরিচিতি লাভ করে।
ঐতিহাসিক কেবল স্ট্রিটের ঘটনা পূর্ব লন্ডনের বিভিন্ন জাতি, ধর্ম ও সামাজিক গোষ্ঠীর মানুষের সম্মিলিত প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এবারের কর্মসূচিতেও বক্তারা ইতিহাসের সেই অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
এর আগের দিন, ৩ অক্টোবর লন্ডন মুসলিম সেন্টারে কেবল স্ট্রিটের ইতিহাস নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে ইহুদি বাসিন্দা, আইরিশ ডকার, ট্রেড ইউনিয়নকর্মী ও স্থানীয় শ্রমজীবী মানুষের ঐতিহাসিক ভূমিকা এবং নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
৯০ বছর পরও কেবল স্ট্রিটের সেই ঐতিহাসিক স্মরণে পূর্ব লন্ডনের রাস্তায় মানুষের সমাবেশের মধ্য দিয়ে বর্ণবাদ, ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যের বার্তা তুলে ধরা হয়।

প্রচ্ছদ এর আরও খবর
মেধাবীদের প্রথম পছন্দ হোক শিক্ষকতা: প্রধানমন্ত্রী

মেধাবীদের প্রথম পছন্দ হোক শিক্ষকতা: প্রধানমন্ত্রী

এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম

এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম

বালুর নিচে আড়াই হাজার বোতল মদ আটক ২

বালুর নিচে আড়াই হাজার বোতল মদ আটক ২

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক : পরিদর্শনে সিসিক প্রশাসক

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক : পরিদর্শনে সিসিক প্রশাসক

সর্বশেষ সংবাদ
মেধাবীদের প্রথম পছন্দ হোক শিক্ষকতা: প্রধানমন্ত্রী
মেধাবীদের প্রথম পছন্দ হোক শিক্ষকতা: প্রধানমন্ত্রী
এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম
এবার কম পড়বে শীত, স্থায়িত্বও হতে পারে কম
এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা
এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা
জৈন্তায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
জৈন্তায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
তাজপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন
তাজপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন
বড়লেখায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
বড়লেখায় পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময়
রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময়
বালুর নিচে আড়াই হাজার বোতল মদ আটক ২
বালুর নিচে আড়াই হাজার বোতল মদ আটক ২
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক : পরিদর্শনে সিসিক প্রশাসক
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক : পরিদর্শনে সিসিক প্রশাসক
কানাইঘাটস্থ খালপার দারুস্সুন্নাহ শিব্বিরিয়া আলিম মাদ্রাসার সবকদান অনুষ্ঠিত
কানাইঘাটস্থ খালপার দারুস্সুন্নাহ শিব্বিরিয়া আলিম মাদ্রাসার সবকদান অনুষ্ঠিত
সিলেটে হামে নতুন ভর্তি ১৫০
সিলেটে হামে নতুন ভর্তি ১৫০
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সময়ের সদ্ব্যবহার করে জ্ঞান-নৈতিকতায় নিজেকে গড়তে হবে : সিবগাতুল্লাহ সিবগা
সময়ের সদ্ব্যবহার করে জ্ঞান-নৈতিকতায় নিজেকে গড়তে হবে : সিবগাতুল্লাহ সিবগা
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
মাধবপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মাধবপুরে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top