জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ডকাপের পুরস্কার বিতরণ


প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৬:৩৪:১৮ অপরাহ্ন

লন্ডন সংবাদদাতা: পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটে অবস্থিত সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের আয়োজনে নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের সদস্য নাজমুল ইসলাম। পরে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান আব্দুল বায়েছ শিপু ও ইফতেখার আহমদ।
সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিরের পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবম গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ১৬টি দল অংশ নেয়। ফাইনালে আব্দুর রহমান খান সুজা ও বারেক জুটি চ্যাম্পিয়ন, মিলাদ ও আনোয়ার জুটি রানার্সআপ এবং পারভেজ ও কলম জুটি দ্বিতীয় রানার্সআপ হয়। পরে বিজয়ীদের হাতে গোল্ড কাপ ট্রফি, নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, খেলাধুলা মানুষের জীবনে মানসিক শান্তি ও আনন্দের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সাউন্ডটেক ক্যারাম ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ক্লাবের পক্ষ থেকে সহযোগিতার আবেদন করা হলে কাউন্সিলের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ-এর সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর ও ইউরো বাংলা-এর সম্পাদক এবং তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও আইওন টিভির চিফ রিপোর্টার আব্দুল কাদির মুরাদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না, মেয়রাল অ্যাম্বাসেডর কাউন্সিলর সাদিকুর রহমান ও কাউন্সিলর শফিক ইসলাম, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জিএইচএইচ এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুক আহমেদ এবং সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক শহীদ মানাফসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও নগদ অর্থসহ পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রবাস এর আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

মেজর আক্তারুজ্জামানের মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধে লন্ডনে সমাবেশ

মেজর আক্তারুজ্জামানের মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধে লন্ডনে সমাবেশ

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি ড. শফিক

১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি

১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top