জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রেমিট্যান্সে খরচ বেড়েছে


প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৬, ৮:২০:১০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে। কিছু ক্ষেত্রে এ খরচ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক। বিদেশি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোর সেবার খরচ বৃদ্ধি, রেমিট্যান্স পাঠাতে বিদেশের নানা ধরনের ফি বা কর আরোপের কারণে এ খরচ বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হারের ওঠানামার কারণেও এ খাতে খরচ বাড়ছে।
চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠাতে গড়ে খরচ হতো ১ দশমিক ৭৮ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে পাঠাতে খরচ হচ্ছে গড়ে ১ দশমিক ৮২ শতাংশ। তিন মাসের ব্যবধানে এ খাতে খরচ বেড়েছে দশমিক ০৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১ হাজার ডলার রেমিট্যান্স পাঠাতে খরচ হতো ১৭ দশমিক ৮০ ডলার। এপ্রিল-জুন প্রান্তিকে এ খরচ হয়েছে ১৮ দশমিক ২০ ডলার। অর্থাৎ খরচ বেড়েছে দশমিক ৪০ ডলার। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর খরচ বাড়লে হুন্ডিতে রেমিট্যান্স পাঠানোর ঝোঁক বেড়ে যেতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে আগেই সতর্ক হতে হবে।
প্রয়োজনে বিদেশে সংশ্লিষ্ট ব্যাংক ও এক্সচেঞ্জ হাউজগুলোর সঙ্গে আলোচনা করে দ্বিপাক্ষিক চুক্তি করা যেতে পারে। বিদেশে এখনো প্রবাসীদের ব্যাংকিং সুবিধা খুব সীমিত। এটি বাড়াতে হবে। একই সঙ্গে দেশি ব্যাংক বা এক্সচেঞ্জ হাউজ খোলা হলে এ খাতে খরচ কমানো সম্ভব হবে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে জানুয়ারি-মার্চ প্রান্তিকে খরচ হয়েছে ২ দশমিক ৮৩ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে তা বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ। ২০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত পাঠাতে একই সময়ের ব্যবধানে খরচ সামান্য কমে দশমিক ৯৬ থেকে দশমিক ৯৪ শতাংশ হয়েছে। ৫০০ ডলারের বেশি রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে খরচ একই সময়ে সামান্য বেড়ে দশমিক ৪৯ থেকে দশমিক ৫০ শতাংশে উঠেছে। অর্থাৎ ছোট অঙ্কের রেমিট্যান্স পাঠাতে খরচ বেশি, বড় অঙ্কের রেমিট্যান্স পাঠাতে খরচ কম হচ্ছে।
জানা যায়, বেশির ভাগ দেশ থেকেই ২০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে। আবার কয়েকটি দেশ থেকে কমেছেও। কমার মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর। বাড়ার তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, ইতালি, ওমান ও যুক্তরাজ্য। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সার্বিকভাবে বেশির ভাগ দেশ থেকেই রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে। বিশেষ করে ২০০ ডলার থেকে যে কোনো অঙ্কের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে খরচ বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ ছিল গড়ে ২ দশমিক ৫২ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে তা বেড়ে ২ দশমিক ২৭ শতাংশে ওঠে। একই সময়ের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত থেকে খরচ ২ দশমিক ৭৫ থেকে বেড়ে ২ দশমিক ৯২ শতাংশে উঠেছে। মালয়েশিয়া থেকে খরচ ১ দশমিক ০৪ থেকে বেড়ে ১ দশমিক ১২ শতাংশ হয়েছে। কাতার থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ একই সময়ে ১ দশমিক ২২ থেকে বেড়ে ১ দশমিক ২৮, ইতালি ১ দশমিক ১৪ থেকে ১ দশমিক ২৭, ওমান ১ দশমিক ৩৯ থেকে ১ দশমিক ৪০ এবং যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়ে ১ দশমিক ১৮ থেকে ১ দশমিক ৪৬ শতাংশে উঠেছে।
অবশ্য কয়েকটি দেশ থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ কমেছে। এর মধ্যে কুয়েত থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ একই প্রান্তিকে ১ দশমিক ৬১ থেকে কমে ১ দশমিক ৫১ শতাংশে নেমেছে। যুক্তরাষ্ট্র থেকে ১ দশমিক ৩৩ থেকে কমে ১ দশমিক ১১ শতাংশ হয়েছে। সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স পাঠানোর খরচ সবচেয়ে বেশি কমেছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে পাঠাতে গড়ে খরচ হতো ১ দশমিক ৩১ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দশমিক ৯৮ শতাংশে নেমেছে। এর বাইরেও অনেক দেশ থেকে রেমিট্যান্স আসছে। এর মধ্যে বেশির ভাগ দেশ থেকেই রেমিট্যান্স পাঠানোর খরচ বেড়েছে।
এদিকে দেশের ভেতরের ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীদের আত্মীয়স্বজনের কাছে রেমিট্যান্সের অর্থ পাঠানোর খরচ কমাতে বাংলাদেশ ব্যাংক থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে দেশের ভেতরে রেমিট্যান্স পাঠানোর খরচ কিছুটা কমেছে।

জাতীয় এর আরও খবর
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 

নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top