জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

জমিয়তের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৩৭:০৭ অপরাহ্ন

গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা। শুক্রবার বাদ জুমআ’ নগরীর বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালেক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মহানগরের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা মুখতার আহমদ, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির যামডরী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল ও হাফিজ আহমদ সগির আমকোনী এবং জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, সহ-সম্পাদক মাওলানা মুফতি মতিউর রহমান চৌধুরী, সৈয়দ সালিম কাসেমী, উত্তর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, শ্রমিক জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ মাহমুদুল হাসান, মহানগর জমিয়তের অন্যতম নেতা মাওলানা শামীম আহমদ, মাওলানা হাসান আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা রফিক আহমেদ মহল্লী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এমাদ উদ্দিন সালিম ও মাওলানা আবুল খায়ের, মাওলানা হাবিবুল্লাহ জালালি, সাবেক ছাত্রনেতা সেলিম চৌধুরী, যুবনেতাদের মধ্যে মাওলানা আসাদুদ্দিন, হাফিজ আব্দুল করিম দিলদার, আবু সুফিয়ান, আব্দুল হাসিব খান, মনসুর আহমদ, আফতাব উদ্দিন খান, সিরাজুল ইসলাম, মাওলানা খলিল উল্লাহ মাহবুব, এম ফয়সাল আহমদ, দিলদার হোসাইন, আব্দুল কাদির, মাওলানা জিয়াউর রহমান, ও মাওলানা হাসান বিন ফাহিম, ছাত্রনেতা জামিল আহমদ, আবু হানিফা সাদি, মাহাদি চৌধুরী, কোবাইব বিন জামিল, রায়হানউদ্দিন, মীর আইনুল হক ও আনোয়ার চৌধুরী।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ক্ষোভ ও আকাক্সক্ষা বিবেচনায় নিয়ে দ্রব্যমূল্য এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে। অন্যথায় জনগণের ক্ষোভ থেকে রেহাই পাওয়া যাবে না। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে না পারলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। তাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, তার শিকড় উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা বলেন, পাড়া-মহল্লা ও ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর ও আপসহীন ভূমিকা পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
ইউপি ভোটের তোড়জোড়

ইউপি ভোটের তোড়জোড়

বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন

বামছাসের ৪০ বছর পূর্তি ও রুবি জুবিলী উদযাপন

বিএনপির সমাবেশে মিছিল নিয়ে মহানগর তাঁতীদলের যোগদান

বিএনপির সমাবেশে মিছিল নিয়ে মহানগর তাঁতীদলের যোগদান

লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন

লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন

সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে ভোরের মক্তব : নেই শিশুদের কলরব
দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য
দোয়ারায় উপজেলা হাসপাতাল যেন নিজেই রোগী : ১৬৬ পদের ৮৭টিই শূন্য
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন
সিসিকের দুই সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
সিসিকের দুই সড়ক উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
ছড়ারপাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
ছড়ারপাড়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
এসএমপির ডিবি ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির ডিবি ও সাইবার ফরেনসিক ল্যাব পরিদর্শনে পুলিশ কমিশনার
হবিগঞ্জে এসআরবির গাঁজাসহ আটক ৩
হবিগঞ্জে এসআরবির গাঁজাসহ আটক ৩
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় কম্বল-জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় কম্বল-জিরা জব্দ
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সাইবার ট্রাইব্যুনালে মামলা
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : সাইবার ট্রাইব্যুনালে মামলা
সীমান্তে ৪৮ বিজিবির ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ৩০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
হবিগঞ্জে বিজিবির সোয়া কোটি টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top