বিয়ানীবাজারে জাসাসের প্রতিবাদ মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:২৪:০৯ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি : সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের বিয়ানীবাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উপজেলা ও পৌর শাখা। রোববার বিকেলে উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে মিছিলটি পৌরশহরের দক্ষিণ বাজার থেকে শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা জাসাসের সদস্যসচিব আব্দুল হালিম রানা ও পৌর জাসাসের সভাপতি শাহ আকবর স্বপন।
বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জাসাসের প্রতিবাদ অব্যাহত থাকবে। তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে জাতীয়তাবাদী দলের যেকোনো প্রয়োজনে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবে জাসাস।






