জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

উচ্চশিক্ষা নিয়েও চাকরি পাবে না ৩৬ শতাংশ বাংলাদেশি তরুণ

প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:২৭:৪২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : উচ্চশিক্ষা নিয়েও চাকরি পাবে না বাংলাদেশের ৩৬ শতাংশ তরুণ, যা দক্ষিণ এশিয়ায় ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে তৃতীয়। দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তির প্রসার এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছেন বাংলাদেশসহ এশিয়ার তরুণরা। তাই প্রথাগত ডিগ্রির বদলে সময়ের চাহিদানুযায়ী দক্ষতা অর্জনের দিকে নজর দেওয়া এখন সবচেয়ে জরুরি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।
এশিয়ায় যুব বেকারত্ব নিয়ে করা গবেষণায় আইএমএফ বলেছে, পুরো এশিয়াজুড়েই তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি। তবে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এ হার সবচেয়ে বেশি। আইএমএফের ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় এ গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি শ্রীলঙ্কায়, প্রায় ৪৩ শতাংশ। ভারতে এই হার ৪২ শতাংশ এবং বাংলাদেশে প্রায় ৩৬ শতাংশ। বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করার পরও তরুণদের একটি বড় অংশ (প্রায় ৩৬ শতাংশ) তাদের যোগ্যতানুযায়ী কর্মসংস্থান পাচ্ছেন না, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সর্বোচ্চ বেকারত্বের হারকে নির্দেশ করে।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন জানিয়েছেন, উচ্চশিক্ষিত তরুণ কর্মীরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে পেতে সংগ্রাম করছেন। এআই উৎপাদনশীলতা বাড়াতে পারলেও দক্ষতা ও প্রযুক্তির মেলবন্ধন না ঘটলে তরুণদের চাকরির বাজারে চাপ আরও বাড়বে। বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাগুলোকে নিয়োগকর্তাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে শিক্ষা ব্যবস্থার নতুন রূপরেখা ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর জোর দেওয়া প্রয়োজন।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ

আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা

দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা

গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

সর্বশেষ সংবাদ

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 
ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top