জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:২৯:৫৫ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক : এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে এ ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। প্রতিষ্ঠানটি বলছে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির মাইক্রোইকোনমিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, দুই অর্থনীতিবিদের তৈরি নতুন সামষ্টিক অর্থনৈতিক মডেল অর্থনীতিকে স্থিতিশীল রাখার কার্যকর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব মডেলের সাহায্যে সঠিক সময়ে রাজস্ব ও মুদ্রানীতির পদক্ষেপ নিয়ে অর্থনীতির উত্থান-পতন কমানো সম্ভব।
অর্থনীতিতে কখনো মন্দা দেখা দেয়, আবার কখনো দ্রুত প্রবৃদ্ধি ঘটে। প্রায় এক শতাব্দী আগে অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনসের তত্ত্বের পর থেকেই অর্থনীতির এই ওঠানামা সামাল দিতে স্থিতিশীলতা রক্ষার নীতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মন্দার সময় সুদের হার কমিয়ে এবং বাজেট ঘাটতি বাড়িয়ে অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করা হয়। অপরদিকে, অর্থনীতি অতিরিক্ত গতিতে বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে বিপরীত পদক্ষেপ নেওয়া হয়।
তবে ১৯৭০-এর দশকে তেলের সংকটের সময় দেখা যায়, কখন ও কীভাবে এসব পদক্ষেপ নেওয়া উচিত, তা নির্ধারণে প্রচলিত কেইনসীয় মডেলগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বেকারত্ব কমানোর বদলে এসব নীতি অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি তৈরি করে। পশ্চিমা বিশ্বে তখন এক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম, বেকারত্ব বেশি এবং মূল্যস্ফীতি উঁচু পর্যায়ে ছিল। ফলে অনেকে মনে করতে শুরু করেন, অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতি উপকারের চেয়ে ক্ষতিই বেশি করছে। তাই এ নীতি বাদ দেওয়ার কথাও ওঠে।
রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড দেখিয়েছেন, অর্থনৈতিক মডেল নতুনভাবে তৈরি করে কীভাবে স্থিতিশীলতা রক্ষার নীতিকে আরও কার্যকর করা যায়। তারা মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকের মধ্যকার পরিসংখ্যানভিত্তিক সম্পর্কের ওপর নির্ভর না করে মডেলগুলো তৈরি করেছেন ব্যক্তিপর্যায়ের অর্থনৈতিক আচরণের ভিত্তিতে। অর্থাৎ, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সম্মিলিত সিদ্ধান্ত কীভাবে পুরো অর্থনীতিকে প্রভাবিত করে, তা তারা বিবেচনায় নিয়েছেন।
এই মডেলগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক হলো, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান সঞ্চয় কিংবা পণ্যের দাম নির্ধারণের সময় ভবিষ্যতের কথা মাথায় রাখে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনৈতিক নীতির পরিকল্পনা জানালে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা বদলাতে পারে। এর মাধ্যমে অর্থনীতিকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নেওয়াও সম্ভব। নতুন এই মডেলগুলো চালুর পর থেকে বিভিন্ন সময়ে দেখা দেওয়া অর্থনৈতিক মন্দা মোকাবিলায় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অবদানের স্বীকৃতি হিসেবেই এ বছর অর্থনীতিতে পুরস্কার পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড।
নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। যা প্রায় ৯ লাখ পাউন্ড বা প্রায় ১৪ কোটি ৭৮ লাখ টাকার সমান। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যাবে। বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 

ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

কৃষি, মৎস্য ও ওষুধশিল্পে বাংলাদেশ-সাবাহ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

কৃষি, মৎস্য ও ওষুধশিল্পে বাংলাদেশ-সাবাহ সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা
দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা
গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 
ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top