জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:৩১:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মাধ্যমিকে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ২৪৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামে একটি প্রকল্পের প্রাথমিক খসড়া তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রকল্পের আওতায় নিয়োগের আগেই প্রার্থীদের প্রাক্-চাকরিকালীন প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। আগে শিক্ষক পদে নিয়োগের পর নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণের আওতায় আসতেন।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদন পেলে শিক্ষকতা পেশায় প্রবেশের আগে প্রশিক্ষণের নতুন মডেল পরীক্ষামূলকভাবে চালু হবে। পরে এ মডেলের কার্যকারিতা মূল্যায়ন করে এর ব্যাপ্তি বাড়ানো হবে। তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হবে নাকি বাধ্যতামূলক করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
মাউশি জানিয়েছে, ‘প্রফেশনালাইজেশন ফর এনহ্যান্সড লার্নিং প্রজেক্ট’ নামের প্রকল্পটি ২০২৬ সালের নভেম্বর থেকে ২০৩০ সালের অক্টোবর পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এর পুরো অর্থ বিদেশি অনুদান থেকে পাওয়ার আশা করা হচ্ছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের বড় অংশ রাখা হয়েছে কর্মশালা ও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন ও মেরামত এবং পেশাগত সেবা খাতে।
‎প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে দেশে প্রকৃত প্রাক্-চাকরিকালীন (প্রি-সার্ভিস ট্রেনিং) প্রশিক্ষণের সুযোগ নেই। কিন্তু শিক্ষকতার মতো পেশায় প্রবেশের আগে প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন এবং মানসিক প্রস্তুতি নিশ্চিত করা প্রয়োজন। প্রকল্পের প্রস্তাবে ‎যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় প্রবেশের সুযোগ দিতে প্রাক্-চাকরিকালীন শিক্ষক-শিক্ষা মডেল প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই মডেলের আওতায় পাইলট কার্যক্রম পরিচালনা এবং পাঁচটি প্রতিষ্ঠানে প্রি-সার্ভিস শিক্ষক প্রশিক্ষণ মডেল চালু করা হবে। একই সঙ্গে প্রাক্-চাকরিকালীন শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
প্রস্তাবনায়, শিক্ষকদের পেশাদারত্ব বৃদ্ধিতে ‘শিক্ষক পেশাগতীকরণ নির্দেশিকা (টিপিজি)’ এবং ‘শিক্ষক পেশাগত উন্নয়ন কাঠামো (টিপিডিএফ)’ প্রণয়নের কথাবলা হয়েছে। পাশাপাশি চাকরিতে থাকা শিক্ষকদের জন্য অব্যাহত পেশাগত উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ১০টি প্রশিক্ষণ কোর্স হালনাগাদের পাশাপাশি আরও ১০টি নতুন কোর্স চালুর কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষা প্রশাসক, শিক্ষক ও প্রধান শিক্ষকদের চাকরিকালীন পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০ হাজার শিক্ষক ও শিক্ষা প্রশাসক এবং দেড় হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন উইং) অধ্যাপক ড. মীর জাহীদা নাজনীন বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষক নিয়োগের আগে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী বলেন, প্রকল্প প্রস্তাবটি বর্তমানে অনুমোদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

জাতীয় এর আরও খবর
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা 

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা 

হাম ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু 

হাম ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু 

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল

সর্বশেষ সংবাদ
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা
দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা
গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 
ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top