জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার যানজট


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৬:৩২:২১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশে ৭ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। সড়কের কাচপুর থেকে বরপা পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে রূপসী ও বরাবো এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুপুরে বরপা পর্যন্ত গিয়ে ঠেকে যানজট।
যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর ১২টার দিকে রূপসী বাসস্ট্যান্ড ও বরাবো বাসস্ট্যান্ডের যানবাহনের ধীরগতি তৈরি হয়। একপর্যায়ে তা ধীরে ধীরে যানজটে রূপ নেই। দুপুরের পর এই পরিস্থিতি কাচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ ও পরিবহন শ্রমিকরা।
যাত্রী জোবায়ের ভূঁইয়া বলেন, মাধবদী থেকে এসেছি, যাত্রাবাড়ী যাব। বরপা এলাকায় এসে যানজটে পড়েছি। সেখান থেকে ৪৮ মিনিটে কাঁচপুর স্ট্যান্ডে এসেছি। অথচ এটুকু রাস্তা মাত্র ১০ মিনিটের পথ। আরেক যাত্রী সুমাইয়া আফরিন শেফা রাজধানী থেকে নরসিংদী যাচ্ছেন। তিনি বলেন, গতকালকেও এই জায়গাটায় যানজট ঠেলে ঢাকায় গেছি। আজ ফিরছি। আবার সেই ভোগান্তি। কাচপুর এসেই এই জ্যামে পড়েছি। কখন যাব কে জানে।
লেগুনাচালক সুজন মিয়া বলেন, কাচপুরের যানজটের অন্যতম কারণ চট্টগ্রাম মহাসড়ক থেকে উল্টো পথে অটোরিকশা অনবরত টাকা-সিলেট মহাসড়কে প্রবেশ করে। এতে প্রায় সময়ই সড়কে চলাচলকারী অন্য গাড়িগুলো আটকা পড়ে যানজট তৈরি হচ্ছে। বরাবো, রূপসী বরপা, আউখাব এলাকায় হরহামেশাই যানজট তৈরি হচ্ছে। মাঝেমধ্যেই ছড়িয়ে পড়ছে মাইলের পর মাইল।
কাচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক (টিআই) জুয়েল মিয়া বলেন, ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ কাজ চলছে। এজন্য চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। কাচপুরে উল্টো পথে অটোরিকশা চলাচলের বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিদিনই অটোরিকশা রেকার করছি, আটকাচ্ছি এবং ব্যবস্থা নিচ্ছি। হাইওয়ে পুলিশ মহাসড়কের যানজট নিরসনে কাজ করছে।

জাতীয় এর আরও খবর
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা 

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা 

হাম ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু 

হাম ও ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু 

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল

ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
সুনামগঞ্জে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ
বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
আবাসিক হোটেলে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা
দুর্গাপূজায় সিলেট রেঞ্জ পুলিশের ১২ নির্দেশনা
গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
গোয়াইনঘাটে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবক খুন
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৭
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
সৌদি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
তাহিরপুরে কন্যাশিশু দিবস পালিত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
সিলেটকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে কঠোর হতে হবে: যুব জমিয়ত
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চিকিৎসকদের ভিজিট ফি নির্ধারণসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top