জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৬:০৪:১৮ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি : বিয়ের মেহেদির রং মুছে যাওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল ফরহাদ আহমদের (২৫) জীবন। বিয়ের মাত্র ৩৮ দিনের মাথায় তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের একটি ব্রিজে বাসের চাপায় নিহত হন তিনি।
নিহত ফরহাদ আহমদ জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার বারগাত্তা গ্রামের বাসিন্দা। তিনি মো. আব্দুস সুবহানের ছেলে। গত ১০ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলার কালিগঞ্জ এলাকার মানিকপুর গ্রামে বিয়ে করেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ছোট ভাই হালিম আহমদকে কানাইঘাট যাওয়ার জন্য সড়কের বাজারে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে আটগ্রাম বাসস্টেশনের পশ্চিম পাশের ব্রিজে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার ও বাসটি জব্দ করে পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

সিলেট এর আরও খবর
সিলেটে যুবদলের লিফলেট বিতরণ

সিলেটে যুবদলের লিফলেট বিতরণ

সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের সিউকের শারদীয় উপহার

সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের সিউকের শারদীয় উপহার

বিজিবির সাড়ে ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

বিজিবির সাড়ে ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

দক্ষিণ সুরমায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক ১

দক্ষিণ সুরমায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক ১

সর্বশেষ সংবাদ
বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি
বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি
দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুবার্ষিকীতে দোয়া
দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুবার্ষিকীতে দোয়া
সিলেটে যুবদলের লিফলেট বিতরণ
সিলেটে যুবদলের লিফলেট বিতরণ
দোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
দোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের সিউকের শারদীয় উপহার
সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের সিউকের শারদীয় উপহার
হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ২
বিজিবির সাড়ে ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বিজিবির সাড়ে ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দক্ষিণ সুরমায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক ১
দক্ষিণ সুরমায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক ১
লাক্কাতুরায় ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ
লাক্কাতুরায় ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
সিলেটে আরও ২৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ৩৮ বছরের ব্যক্তির মৃত্যু
সিলেটে হামে ৩৮ বছরের ব্যক্তির মৃত্যু
হবিগঞ্জে ‘জয়ন্তিকা’ ট্রেনের ইঞ্জিনে আগুন, আহত ১০
হবিগঞ্জে ‘জয়ন্তিকা’ ট্রেনের ইঞ্জিনে আগুন, আহত ১০
ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪
ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে :সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে :সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top