জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৯:২২:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ফাহিম চৌধুরী (২০) ও হিমেল দাস (১৯) নামে দুই তরুণ নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিমেল দাস গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান ফাহিম চৌধুরী।

ফাহিম চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে আমু চা-বাগান থেকে বাড়ি ফিরছিলেন। পথে আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

অন্যদিকে, সুনামগঞ্জের দিরাইয়ে বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাঁও এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিমেল দাস ও জয় দাস (২০) গুরুতর আহত হন। তাঁরা দুজনই দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের বাসিন্দা। হিমেল ওই গ্রামের মতি লাল দাসের ছেলে এবং জয় জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হিমেল ও জয় একটি মোটরসাইকেলে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর সিলেটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হিমেলের মৃত্যু হয়।

অন্য মোটরসাইকেলে থাকা তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা যথাক্রমে দিরাই উপজেলার জাহানপুর গ্রামের নুরুল হক ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি

সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক

শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক

জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

সর্বশেষ সংবাদ
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top