জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৯:২৮:৩০ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জকিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। ধর্মীয় কার্যক্রম ও স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে উপজেলার কাজলসার ইউনিয়নের জামালপুরের শ্রী শ্রী নরসিংহ জিউ আখড়ায় নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছে ট্রাস্টটি।
মঙ্গলবার বিকেলে আখড়া প্রাঙ্গণে এ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী, সচিব ও প্রধান শিক্ষক শাব্বির আহমদ এবং সদস্য বিকাশ চন্দ্র। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল বিশ্বাস, প্রতেন্দ্র বিশ্বাস, মতিলাল বিশ্বাস ও বাবুলাল বিশ্বাসসহ আখড়ার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।
ট্রাস্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত রোববার ও সোমবারও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থ অনুদান দেওয়া হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে সহযোগিতা উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি





