জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

দেশের প্রায়অর্ধেক পরিবার ঋণগ্রস্ত


প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৬:৩১:০৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা এই পরিস্থিতির শিকার হয়েছে। এক্ষেত্রে শহরের তুলনায় গ্রামের পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত। জাতীয় বেতন কমিশনের অনুরোধে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা এক বিশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে।
বিবিএসের ‘দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল’ পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ অনুযায়ী, গত এক বছরে নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে গ্রামের ৫১ দশমিক ৯১ শতাংশ, শহরাঞ্চলের ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকার ৩২ দশমিক ১১ শতাংশ পরিবার ঋণ করতে বাধ্য হয়েছে।
জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে পরিবারপ্রতি গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা, যেখানে গড় মাসিক ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। পরিবারপ্রতি সবচেয়ে বেশি মাসিক গড় ব্যয় সিটি করপোরেশন এলাকাগুলোতে ৪৬ হাজার ৭৭৮ টাকা। এরপরে রয়েছে শহরাঞ্চলে গড়ে ৩৭ হাজার ৩৪৪ টাকা ও গ্রামীণ এলাকায় ৩২ হাজার ৫৩২ টাকা। জাতীয় পর্যায়ে মাসিক খরচের অর্ধেক খাদ্যে এবং বাকি অর্ধেক খাদ্যবহির্ভূত খাতে ব্যয় হয়, তবে অঞ্চলভেদে এর ভিন্নতা রয়েছে। গ্রামীণ এলাকায় খাদ্যের পেছনে খরচ বেশি হয়, অন্যদিকে শহরাঞ্চলে খাদ্যবহির্ভূত খাতে খরচ বেশি। সিটি করপোরেশন এলাকাগুলোতে মাসিক খরচের ৫৬ দশমিক ৭ শতাংশই ব্যয় হয় খাদ্যবহির্ভূত খাতে।
এর বিপরীতে, ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে দেখা গিয়েছিল, জাতীয় পর্যায়ে গড় পারিবারিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা এবং গড় ব্যয় ছিল ৩১ হাজার ৫০০ টাকা। নবম জাতীয় বেতন স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সুপারিশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যেই কমিশন এই বিশেষ জরিপ পরিচালনা করতে বলেছিল।
গত বছরের ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপটি পরিচালনা করা হয়। এতে গ্রামীণ, শহরাঞ্চল ও সিটি করপোরেশন এলাকার মোট তিন হাজার পরিবারের সাক্ষাৎকার নেওয়া হয়। ১৫০টি নমুনা এলাকা (স্যাম্পলিং ইউনিট) থেকে ট্যাবলেট ডিভাইস ও ডিজিটাল কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং পদ্ধতিতে এসব তথ্য সংগ্রহ করা হয়।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মহামারির পর থেকে বাংলাদেশ যে দুর্বল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এই জরিপের ফলাফল যেন তারই এক প্রতিচ্ছবি। তিনি বলেন, গত কয়েক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে, পাশাপাশি মূল্যস্ফীতি উচ্চমাত্রায় (সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট) রয়ে গেছে, যা কমার কোনো লক্ষণ নেই। একই সঙ্গে কর্মসংস্থান স্থবির হয়ে আছে এবং মানুষের প্রকৃত মজুরি ধারাবাহিকভাবে কমেছে।
সরকারি তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘মজুরি হার সূচক’ অনুযায়ী, গত সেপ্টেম্বরে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়, যা আগের মাসে ছিল ৮ দশমিক ০৫ শতাংশ। এই সূচকের মাধ্যমে কৃষি, শিল্প ও সেবা খাতের ৬৩টি পেশার স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মাসিক মজুরির হিসাব রাখা হয়।
গত ৬ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দা মানুষের জীবনযাত্রার মানকে ক্ষতিগ্রস্ত করছে। এর পেছনে মূল কারণ হলো শ্রমের চাহিদায় ঘাটতি এবং টানা উচ্চ মূল্যস্ফীতি। এর প্রভাবে দেশে জাতীয় দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে আনুমানিক ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।

জাতীয় এর আরও খবর
চলতি অর্থবছরে সব স্থানীয় নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ 

চলতি অর্থবছরে সব স্থানীয় নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ 

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ 

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ 

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড:  সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ 

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড:  সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ 

অস্ত্র প্রদর্শন বিতর্কের জের,  প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ

অস্ত্র প্রদর্শন বিতর্কের জের,  প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাকের পদত্যাগ

সর্বশেষ সংবাদ
বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি
বড়লেখা-জুড়ীতে ৩ দিনের সফরে জহরত চৌধুরী এমপি
দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুবার্ষিকীতে দোয়া
দিরাইয়ে সাংবাদিক টিপু সুলতানের মৃত্যুবার্ষিকীতে দোয়া
সিলেটে যুবদলের লিফলেট বিতরণ
সিলেটে যুবদলের লিফলেট বিতরণ
দোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
দোয়ারায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের সিউকের শারদীয় উপহার
সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের সিউকের শারদীয় উপহার
হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ২
হবিগঞ্জ ও সুনামগঞ্জে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ২
বিজিবির সাড়ে ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
বিজিবির সাড়ে ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
দক্ষিণ সুরমায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক ১
দক্ষিণ সুরমায় ২৫ বোতল ফেয়ারডিলসহ আটক ১
লাক্কাতুরায় ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ
লাক্কাতুরায় ভারতীয় টমেটোসহ ট্রাক জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৭
সিলেটে আরও ২৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২৬ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ৩৮ বছরের ব্যক্তির মৃত্যু
সিলেটে হামে ৩৮ বছরের ব্যক্তির মৃত্যু
হবিগঞ্জে ‘জয়ন্তিকা’ ট্রেনের ইঞ্জিনে আগুন, আহত ১০
হবিগঞ্জে ‘জয়ন্তিকা’ ট্রেনের ইঞ্জিনে আগুন, আহত ১০
ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪
ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে :সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী
দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে :সিলেটে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রমমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top