জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যুদ্ধের প্রভাবে জ্বালানি আমদানির এলসি বেড়েছে ৬৫ শতাংশ


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৬:১৭:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির জন্য খোলা ঋণপত্রের (এলসি) পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ৬৫ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে সরকারি ভর্তুকি ও সামগ্রিক অর্থনীতির ওপর বাড়তি চাপের আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির আশঙ্কা ইতোমধ্যে বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে। একইসঙ্গে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে জ্বালানি তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির জন্য ৩৭০ কোটি ডলারের এলসি খোলা হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২২৮ কোটি ডলার। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে অপরিশোধিত তেল আমদানির এলসি খোলার পরিমাণ তিনগুণ বেড়ে প্রায় ৬৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২০ কোটি ডলারের কিছু বেশি। একই সময়ে অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য, বিশেষ করে গ্যাস আমদানির জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর খোলা এলসির পরিমাণ ১১২ কোটি ডলার থেকে বেড়ে ২৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
চলতি মাসের শুরুতে প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে স্থবির থাকতে পারে। এতে আরও বলা হয়, দীর্ঘস্থায়ী জ্বালানি সংকট ও ব্যয় বৃদ্ধি বেসরকারি বিনিয়োগে বাধা সৃষ্টি করছে এবং ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বাড়িয়ে দিচ্ছে।
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির এলসি নিষ্পত্তির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ২৯৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ পণ্যদর-সংক্রান্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের গড় দাম আগের বছরের একই সময়ের ৬৯ ডলার থেকে ৪০ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জাপানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) গড় দামও বেড়েছে। ওই প্রান্তিকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম বেড়ে ১৪ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগে ছিল ১১ দশমিক ৭৩ ডলার।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) দক্ষিণ এশিয়ার বাংলাদেশবিষয়ক প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, আমদানির পরিমাণ বাড়ছে না, তবে জ্বালানি কেনার খরচ বাড়ছে। তিনি বলেন, প্রকৃতপক্ষে, আমাদের ব্যয় বাড়ছে। জ্বালানি আমদানিতে ব্যয় এ বছর ১৮০০ থেকে ২০০০ কোটি ডলারে পৌঁছাতে পারে, যা আগে ছিল ১২০০ থেকে ১৩০০ কোটি ডলার। সংকট দীর্ঘায়িত হলে ব্যয় আরও বাড়তে পারে।

প্রচ্ছদ এর আরও খবর
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক

শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক

জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

সর্বশেষ সংবাদ
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায় : ৮ ছাত্রদল নেতাকে শোকজ
গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায় : ৮ ছাত্রদল নেতাকে শোকজ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top