জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

ধ্বংস করা হচ্ছে ইভিএম


প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৬, ৭:৫৭:৫৩ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক: দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ধ্বংসের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে যন্ত্রটির ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরও আইনি জটিলতা ও বিভিন্ন তদন্তের কারণে এত দিন এগুলো সংরক্ষণ করতে হচ্ছিল কমিশনকে। এতে গুনতে হয়েছে গুদাম ভাড়াসহ বিপুল অর্থ। সম্প্রতি কমিশন সভায় মামলা ও তদন্তের আলামত হিসেবে প্রয়োজনীয় ইভিএম সংরক্ষণ করে বাকিগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, বর্তমানে কমিশনের কাছে ১ লাখ ৪৮ হাজার ৪০১টি ইভিএম রয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৫৯৯টি মেশিন খোয়া গেছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) সংরক্ষিত ইভিএমের গুদাম ভাড়া বাবদ বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটি টাকা। এ ছাড়া মাঠপর্যায়ের বিভিন্ন গোডাউনে রাখা মেশিনগুলোর জন্য প্রতি মাসে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হচ্ছে। নির্বাচন ভবনের বেজমেন্টসহ দুটি উপজেলা নির্বাচন অফিসে আগুনে ১৫৭টি ইভিএম ক্ষতিগ্রস্ত হয়েছে।

যেভাবে শুরু, যেভাবে শেষ

বাংলাদেশে ইভিএম ব্যবহারের যাত্রা শুরু হয় ২০১১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে। পরে কে এম নূরুল হুদা কমিশনের সময়ে এর ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ২০১৮ সালে দেড় লাখ ইভিএম কেনার জন্য ৩ হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ছয়টি আসনে যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল।

পরবর্তী সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন। এ জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার নতুন প্রকল্প প্রস্তাব করা হলেও আর্থিক সংকটে সরকার তাতে সম্মতি দেয়নি। পুরোনো ইভিএমের কার্যকারিতা যাচাইয়ে প্রায় ৪০ হাজার যন্ত্র ব্যবহার অনুপযোগী পাওয়া যায়। বাকি ১ লাখ ১০ হাজার মেশিন মেরামতে প্রয়োজন ছিল ১ হাজার ২৬০ কোটি টাকা। অর্থের সংস্থান না হওয়ায় শেষ পর্যন্ত ব্যালট পেপারেই ভোট গ্রহণ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব নেওয়া এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। পরে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধিমালা থেকেও এ-সংক্রান্ত বিধান বাদ দেওয়া হয়।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কমিশনের শুরুর দিকেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যন্ত্রগুলো রয়ে যাওয়ায় নানা জটিলতা তৈরি হয়েছে। যত দ্রুত সম্ভব এগুলোর নিষ্পত্তি চায় কমিশন।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইভিএম নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত, অডিট এবং জাতীয় পর্যায়ের তিনটি নির্বাচনসংক্রান্ত পর্যালোচনা চলছে। এসব প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে, এমন যন্ত্রগুলো সংরক্ষণ করা হবে।

এদিকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে ইভিএম-সংক্রান্ত মামলা, নির্বাচনী এলাকা, ব্যবহৃত মেশিনের সংখ্যা এবং গুদাম ভাড়ার বকেয়া বিষয়ে তথ্য চেয়েছে ইসি। প্রয়োজনীয় আলামত সংরক্ষণের পর অবশিষ্ট ইভিএম ধ্বংসের মাধ্যমে দীর্ঘদিনের আর্থিক ও প্রশাসনিক বোঝা থেকে মুক্তি পেতে চায় সংস্থাটি।

জাতীয় এর আরও খবর
ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: ডা. শফিকুর রহমান

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০

ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি

ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি

সর্বশেষ সংবাদ
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায় : ৮ ছাত্রদল নেতাকে শোকজ
গোয়াইনঘাটে গাড়ি আটকে চাঁদা আদায় : ৮ ছাত্রদল নেতাকে শোকজ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top