জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

হাম-ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৬:২৮:৪২ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৪৯ জন। ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ২১৭ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৬০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১ জন, খুলনা বিভাগে ২৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮২ জন এবং সিলেট বিভাগে ৩০ জন রয়েছেন।
চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪৮ জন। চলতি বছরে এ যাবত মোট এক লাখ ১৭ হাজার ৪০০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ২১ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৬ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৪০০ জন।
গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৭০৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬৭৪ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

জাতীয় এর আরও খবর
ফের বন্ধ যমুনা সার কারখানা

ফের বন্ধ যমুনা সার কারখানা

খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক

খাদ্যে আমদানি নির্ভরতা বাড়ছে, আগ্রহ হারাচ্ছেন কৃষক

২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

২৪ দিনে ২৪ হাজার কোটি টাকার রেমিট্যান্স এলো দেশে

ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন

ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ উদ্বোধন

সর্বশেষ সংবাদ

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
বাংলাদেশিদের গুলি করে হত্যার হুমকি বিজেপি বিধায়কের
পুলিশ শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি
পুলিশ শক্তিশালী না করলে স্বাচ্ছন্দ্যে চলাফেরা সম্ভব নয়: আইজিপি
এসএমপি’র এনামুলসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তা বদলি
এসএমপি’র এনামুলসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তা বদলি
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 
৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত 
নবীগঞ্জে লন্ড্রির আয়েই চলে অরুণ শব্দকরের সংসার
নবীগঞ্জে লন্ড্রির আয়েই চলে অরুণ শব্দকরের সংসার
২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার
২০৫০ সালের মধ্যে ১ লাখ ২৫ হাজার পেশাজীবী হাফেজ তৈরির লক্ষ্য মালয়েশিয়ার
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
ঢাকাদক্ষিণে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
কানাইঘাটে বিশ্বজয়ী হাফেজ হীরাকে সংবর্ধনা
কানাইঘাটে বিশ্বজয়ী হাফেজ হীরাকে সংবর্ধনা
ধলাইয়ে পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল
ধলাইয়ে পলো বাওয়া উৎসব, মাছ ধরতে মানুষের ঢল
‘কিশোরতারা’ ও সফল মানুষের গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন
‘কিশোরতারা’ ও সফল মানুষের গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top