কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৭:২২:৫৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী সমবায় কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাংবাদিক মইনুল ইসলাম পবন ও তাজুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা ডেকোরেটার্স ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, রাউৎগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হাকিম এবং সমবায়ী আব্দুর রব প্রমুখ।
বক্তারা ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে সমবায়ীদের নিজেদের পাশাপাশি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।






