জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত


প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৮:৫৪:০৩ অপরাহ্ন

*রিসোর্ট ভাড়া হয় শিক্ষাসফরের কথা বলে*
*উপস্থিত আ.লীগ নেতা আটক*

স্টাফ রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয় সভা করেছেন। নির্বিঘ্নে সভা করে আবার ভারতে ফিরে যাওয়ারও দাবি করেছেন তিনি।

গত ৮ নভেম্বর রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ উক্ত সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও পরে সেখানে আওয়ামী লীগের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে আবার ভারতে ফিরে যাওয়ার দাবি করেছেন রনজিত নিজেই। এদিকে প্রকাশিত ভিডিওতে উপস্থিত থাকার সূত্র ধরে আটক তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সভাস্থল শনাক্ত করেছে পুলিশ। তবে সভার স্থান নিয়ে এর আগে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের পরস্পরবিরোধী বক্তব্য এবং বিজিবির অস্বীকারে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

সভা আয়োজনের কৌশল: গত রোববার (৮ নভেম্বর) সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি সভা করেন রনজিত সরকার। সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সভার ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে সভাস্থলে শামিয়ানা টানানো এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা’ লেখা ব্যানার দেখা যায়। এতে আয়োজক হিসেবে চার উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়। একইসঙ্গে শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জের পুলিশ সূত্র জানায়, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদে সভাস্থলের বিষয়ে তথ্য পাওয়া যায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে নিয়ে গোয়াইনঘাটের রাতারগুলে যায়। সেখানে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ সভাটি হওয়ার তথ্য নিশ্চিত হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার সন্ধ্যায় জানান, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। প্রথমে সেখানে শিক্ষা সফরের ব্যানার লাগানো হয়েছিল। পরে রনজিত সরকার উপস্থিত হয়ে আওয়ামী লীগের ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন। তবে ওই আইনজীবীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য : সভার স্থান নিয়ে সোমবার দুই জেলার পুলিশ সুপার ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছিলেন। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেছিলেন, সুনামগঞ্জের সীমান্ত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রয়েছে। ওই সীমান্ত দিয়ে রনজিত সরকারের দেশে প্রবেশের সুযোগ নেই। তাঁর ধারণা, সিলেট সীমান্তের কোনো একটি স্থানে সভাটি হয়েছে। অন্যদিকে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেছিলেন, সভাটি সিলেটের সীমান্তে নয়, সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা বলে জানান তিনি।
এদিকে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির জানিয়েছিলেন, তাঁদের অনুসন্ধানে সুনামগঞ্জ সীমান্তে এধরনের কোনো সভার তথ্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আটক তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের রিসোর্টে সভার স্থান শনাক্তের কথা জানান সুনামগঞ্জের পুলিশ সুপার।

আটক আওয়ামী লীগ নেতা : রনজিত সরকারের প্রকাশিত ভিডিওতে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়া। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁকে আটক করে পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাতারগুলে গিয়ে সভাস্থল শনাক্ত করে।

সুনামগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সভার স্থান জানা গেছে। তার কাছ থেকে উপস্থিত অন্যদের সম্পৃক্ততা ও ঘটনার বিভিন্ন তথ্য জানার চেষ্টা চলছে। এঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।

ভারতে ফেরার দাবি রনজিতের : সভার বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে রনজিত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে কোনো তথ্য জানাতে পারবেন না বলে জানান। পরে বলেন, ‘সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ তবে কোথায় সভা করেছেন, তা জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।

প্রচ্ছদ এর আরও খবর
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১

এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু

রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪

রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪

সর্বশেষ সংবাদ
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
এক মাসে এসএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৬৫১
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১০৫১
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের গণসংযোগ
খাজাঞ্চি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাওছার আহমদের গণসংযোগ
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
ডিবির অভিযানে ৩ জন আটক
ডিবির অভিযানে ৩ জন আটক
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top