সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:২২:০৩ অপরাহ্ন
নতুন ভর্তি ১৬৩

স্টাফ রিপোর্টার : সিলেটে একদিন বিরতির ফের হামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ৪ মাস বয়সী শিশু আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে আরও ১০ জন হাম রোগী শনাক্ত হয়েছেন ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬১১ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৪০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৭, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৩, মাউন্ট এডোরা হাসপাতালে ৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫, আজমীরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৬১১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৯, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪, নর্থ ইস্ট মেডিকেলে ১৪, পার্কভিউ মেডিকেলে ১৫, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ১১, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮০, হবিগঞ্জে ৩০, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৪, হবিগঞ্জে ৩৪, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে কারো মৃত্যু না হলেও ১০ জন নতুন হাম রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৯৩ জন।






