লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৮:৪৯ অপরাহ্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নগরীর নাইওরপুল এলাকার একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন চন্দন সাহার সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন জুমা আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন কাজী আব্দুল মুকিত সুমন, ট্রেজারার জিল্লুর রহমান, লায়ন রেজাউল হক রেজু, লায়ন গৌতম বণিক, লায়ন জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ক্লাবের মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজসেবা ও আর্তমানবতার সেবায় লায়ন্স ক্লাব সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সিলেটে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুস্থ মানুষের সহায়তায় আরও কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি





