জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

চা বাগানে নির্বাচনী আমেজ লিখিত ইশতেহার চান শ্রমিকরা


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪৬:০৭ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৮টি চা বাগানসহ সারা দেশের ১৫৮টি চা বাগানে এখন বিরাজ করছে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থী ও সমর্থকদের জমজমাট প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাগান এলাকাগুলো। তবে এবারের নির্বাচনে চিরাচরিত মৌখিক আশ্বাসে আর মন গলছে না সাধারণ ভোটারদের। বিগত দিনের প্রাপ্তি-অপ্রাপ্তির চুলচেরা বিশ্লেষণ শেষে শ্রমিকরা এখন প্রার্থীদের কাছে দাবি-দাওয়া বাস্তবায়নের সুনির্দিষ্ট ও লিখিত নির্বাচনী ইশতেহার চাইছেন।
সারা দেশে চা শ্রমিক ইউনিয়নের এ নির্বাচনে ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা দিনরাত শ্রমিকদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু প্রচারণা তুঙ্গে উঠলেও শ্রমিকদের অধিকার আদায়ের লিখিত প্রতিশ্রুতি বা ইশতেহার নিয়ে এখনো প্রস্তুত হতে পারেনি কোনো প্যানেল। ফলে সাধারণ শ্রমিকদের মনে প্রশ্ন জেগেছে-ভোটের আগে প্রতিশ্রুতির লিখিত হিসাব কোথায়? শ্রমিকরা চান, নির্বাচিত হলে প্রার্থীরা তাঁদের জীবনমান উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন, তার সুস্পষ্ট রূপরেখা ইশতেহারে উল্লেখ থাকুক।
এবারের কেন্দ্রীয় নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইশতেহার প্রকাশে বিলম্বের বিষয়ে এক প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, ইশতেহারে কোন কোন বিষয় গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি। প্রচারণার সময় খুব কম, তবুও দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশের চেষ্টা চলছে।
অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, আমরাও দ্রুত ইশতেহার প্রকাশের পরিকল্পনা করেছি। তবে এমন কোনো অবাস্তব প্রতিশ্রুতি ইশতেহারে রাখতে চাই না, যা পরবর্তী সময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করতে না পারা অত্যন্ত লজ্জাজনক। তাই সাধারণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই বাস্তবসম্মত ইশতেহার তৈরির কাজ করছি। এ ছাড়া সাধারণ সম্পাদক প্রার্থী নিপেন পাল জানান, তাঁরা সব সময় শ্রমিকদের পাশে আছেন এবং ইশতেহার তৈরির কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন।
এদিকে, বাগানের সাধারণ শ্রমিক ও স্থানীয় নেতাদের কথায় উঠে এসেছে যুগের পর যুগ ধরে চলে আসা বঞ্চনার চিত্র। স্থায়ী চা শ্রমিক নেতা সরজিত পাশি বলেন, চা শ্রমিকরা কেবল চা উৎপাদনের কারিগর নন, দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও তাঁদের বড় ভূমিকা রয়েছে। অথচ বর্তমান ঊর্ধ্বগতির বাজারে মাত্র ১৮৭ টাকা দৈনিক মজুরি দিয়ে দুবেলা ডাল-ভাতের ব্যবস্থা করাও কঠিন। ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা ও চিকিৎসা-সবদিক থেকেই আমরা বঞ্চিত।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে শ্রীমঙ্গল শ্রম অধিদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইন বলেন, আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং ১৫৮টি বাগানে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হবিগঞ্জ এর আরও খবর
নবীগঞ্জে সুদের ফাঁদে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার

নবীগঞ্জে সুদের ফাঁদে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার

নবীগঞ্জে ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য

নবীগঞ্জে ভুয়া ডাক্তারের দৌরাত্ম্য

নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা

নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা

সর্বশেষ সংবাদ
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
হজের নিবন্ধন শুরু
হজের নিবন্ধন শুরু
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
রিটার্ন জমার সময় বাড়ল
রিটার্ন জমার সময় বাড়ল
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top