জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

স্মার্টফোন ব্যবহারে দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ!


প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৪, ৯:১৬:২০ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীদের প্রায় ৫২ শতাংশের হাতে রয়েছে স্মার্টফোন। এ হার দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম। এমনকি যুদ্ধের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর পথে থাকা আফগানিস্তানে মুঠোফোন ব্যবহারকারীদের প্রায় ৫৬ শতাংশের হাতে রয়েছে স্মার্টফোন।বিশ্বব্যাংকের সম্প্রতি প্রকাশিত ‘ডিজিটাল প্রগ্রেস অ্যান্ড ট্রেন্ডস রিপোর্ট ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএর তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশে মুঠোফোন ব্যবহারকারীদের চিত্র তুলে ধরেছে প্রতিবেদনটিতে। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়া অঞ্চলে গড় স্মার্টফোন ব্যবহারকারী ৭১ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এ অঞ্চলের বাকিদের মধ্যে ২৩ দশমিক ৪১ শতাংশ ব্যবহারকারীর হাতে রয়েছে বেসিক ও ফিচার ফোন। আর পাঁচ দশমিক ৪১ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করে থাকে।

বিশ্বব্যাংকের তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় স্মার্টফোন ব্যবহারের হার সবচেয়ে বেশি মালদ্বীপে। দেশটির মুঠোফোন ব্যবহারকারীর ৮২ দশমিক ৫৩ শতাংশের হাতে রয়েছে স্মার্টফোন। বেসিক ও ফিচার ফোন ব্যবহারকারী মালদ্বীপে মাত্র সাত দশমিক ৪৮ শতাংশ। বাকি ৯ দশমিক ৯৯ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা ভুটানে ৮১ দশমিক ৪৭ শতাংশ ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বাকিদের মধ্যে ছয় দশমিক ৯৭ শতাংশ বেসিক ও ফিচার ফোন এবং ১১ দশমিক ৫৬ শতাংশ শুধু ডেটা সেবা ব্যবহার করে।

স্মার্টফোন ব্যবহারের হারের দিক থেকে তৃতীয় তবে সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির ৭৬ দশমিক ৬২ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বেসিক ও ফিচার ফোন ব্যবহারকারী ভারতে ১৮ দশমিক ৭৬ শতাংশ। বাকি চার দশমিক ৬২ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করা হয়। পরের অবস্থানে থাকা শ্রীলঙ্কার ৭০ দশমিক ৩৯ শতাংশ ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বাকিদের মধ্যে ১৬ দশমিক ৪৫ শতাংশ বেসিক ও ফিচার ফোন এবং ১৩ দশমিক ১৬ শতাংশ শুধু ডেটা সেবা ব্যবহার করে।

পঞ্চম স্থানে থাকা পাকিস্তানে ৬৩ দশমিক ৪৫ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বেসিক ও ফিচার ফোন ব্যবহারকারী দেশটিতে ২৬ দশমিক ৯৪ শতাংশ। বাকি ৯ দশমিক ৬১ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করা হয়। ষষ্ঠ স্থানে থাকা নেপালে ৫৮ দশমিক ৬৫ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বেসিক ও ফিচার ফোন ব্যবহারকারী দেশটিতে ৩৪ দশমিক ৪৪ শতাংশ এবং ছয় দশমিক ৯১ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করা হয়।

সপ্তম স্থানে আফগানিস্তানে ৫৫ দশমিক ৭৯ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বেসিক ও ফিচার ফোন ব্যবহারকারী দেশটিতে ৩০ দশমিক ৩৭ শতাংশ। বাকি ১৩ দশমিক ৮৪ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করা হয়। আর দক্ষিণ এশিয়া অঞ্চলে সবশেষে থাকা বাংলাদেশের ৫১ দশমিক ৭৭ শতাংশ মুঠোফোন ব্যবহারকারীর হাতে রয়েছে স্মার্টফোন। বেসিক ও ফিচার ফোন ব্যবহারকারী এ দেশে ৪৫ দশমিক ৮৯ শতাংশ এবং দুই দশমিক ৩৪ শতাংশ সংযোগ শুধু ডেটা সেবায় ব্যবহার করা হয়।

স্মার্টফোন ব্যবহারে পিছিয়ে থাকলেও ফোরজি কাভারেজে বাংলাদেশ ভালো অবস্থানেই আছে। বর্তমানে দেশের ৯৮ শতাংশ এলাকা ফোরজি কাভারেজের আওতায় এসেছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি মালদ্বীপে। দেশটির শতভাগ এলাকা ফোরজি কাভারেজের আওতায় রয়েছে। এছাড়া ভারতে ফোরজি কাভারেজের আওতায় রয়েছে ৯৯ শতাংশ এলাকা, ভুটান ও শ্রীলঙ্কায় ৯৭ শতাংশ, পাকিস্তানে ৭৬ শতাংশ, নেপালে ৪৫ শতাংশ এবং আফগানিস্তানে ২৬ শতাংশ।

যদিও বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার অনেক কম। ২০২২ সালের আইটিইউ ও ডব্লিউডিআইয়ের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছয় কোটি ৬৬ লাখ, যা মোট জনগণের ৩৮ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে সাত শতাংশ ব্রডব্যান্ড সংযোগ ব্যবহারকারী। বাকি প্রায় ৩২ শতাংশ মোবাইল ইন্টারনেট ব্যবহারী। মাসে একজন ব্যবহারকারী মোবাইলে গড়ে তিন দশমিক ২০ গিগাবাইট (জিবি) ডেটা ব্যবহার করে।

দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে শীর্ষে রয়েছে মালদ্বীপ ও ভুটান। দেশ দুটির প্রায় ৮৬ শতাংশ জনগণ ইন্টারনেট ব্যবহার করে। তবে জনসংখ্যা বিবেচনায় সংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারী ভারতে। আর সবচেয়ে কম ইন্টারনেট ব্যবহারকারীর হার পাকিস্তান ও আফগানিস্তানের।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে দেখানো হয়েছে, মালদ্বীপে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে চার লাখ, যা দেশটির জনসংখ্যার ৮৫ দশমিক ৭৬ শতাংশ। ভুটানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছয় লাখ ৭০ হাজার, যা দেশটির জনসংখ্যার ৮৫ দশমিক ৬৪ শতাংশ। নেপালের এক কোটি ৫৮ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যা দেশটির জনগণের ৫১ দশমিক ৬৩ শতাংশ।
প্রতিবেশী দেশ ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৫ কোটি ৬৩ লাখ। তবে জনসংখ্যা অনেক বেশি হওয়ায় এ হার দাঁড়ায় দেশটির জনগণের মাত্র ৪৬ দশমিক ৩১ শতাংশ। শ্রীলঙ্কায় এ হার ৪৪ দশমিক ৪৫ শতাংশ। দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯৯ লাখ। আর পাকিস্তানে চার কোটি ৯৬ লাখ তথা ২১ শতাংশ জনগণ ইন্টারনেট ব্যবহার করে। আর আফগানিস্তানের মাত্র ১৮ শতাংশ জনগণ ইন্টারনেট ব্যবহার করে, যার সংখ্যা প্রায় ৭৬ লাখ।

মোবাইলে ডেটা ব্যবহারে ডাউনলোডের গড় গতি বাংলাদেশে মাত্র ১৬ দশমিক ১ জিবিপিএস (গিগাবাইটস পার সেকেন্ড)। আফগানিস্তানে এ হার সবচেয়ে কম, মাত্র চার জিবিপিএস। এছাড়া ভারতে মোবাইলে ডেটা ব্যবহারে ডাউনলোডের গড় গতি ৩১ জিবিপিএস, মালদ্বীপে ৭৬ দশমিক ৩ জিবিপিএস, নেপালে ১৪ দশমিক ৪ জিবিপিএস, পাকিস্তানে ১৫ দশমিক ২ জিবিপিএস এবং শ্রীলঙ্কায় ১৪ দশমিক ৭ জিবিপিএস। ভুটানের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রথম পাতা এর আরও খবর
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top