জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম কালবৈশাখীর রেকর্ড


প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৪, ৮:০৭:২০ অপরাহ্ন


জালালাবাদ ডেস্ক: সারাদেশে চলমান তাপদাহ ইতিমধ্যে ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। এর সঙ্গে ভাঙল কালবৈশাখীর রেকর্ড। এই তাবদাহে ৪৩ বছরের মধ্যে চলতি মাসে সবচেয়ে কম কালবৈশাখী হয়েছে। গত বছরের এপ্রিলে বজ্রঝড় হয়েছিল সাতটি। ২০২২ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৯টি ও আটটি। আর এ বছর মাত্র একটি। এই এপ্রিল মাসে গত ৭৬ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল। গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, ১৯৪৮ সাল থেকে উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি। এবারের মতো তাপপ্রবাহ টানা আগে হয়নি। এবার ৭৬ বছরের রেকর্ড ভেঙে গেল।’

এই তাপপ্রবাহের মাসে বজ্রঝড় বা কালবৈশাখীর সংখ্যা গেছে কমে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আবহাওয়া ও জলবায়ু নিয়ে গবেষণা করছেন। তিনি ১৯৮১ থেকে চলতি বছরের এপ্রিল মাসের উপাত্ত তুলে ধরেছেন তার গবেষণায়। এই ৪৩ বছরে এপ্রিল মাসে ৩৬৫টি বড় বজ্রঝড় হয়। সবচেয়ে বেশি ঝড় হয়েছিল ১৯৯৭ সালের এপ্রিল মাসে, ১৪টি। আর ১৯৯৯ ও ২০০৯ সালে সবচেয়ে কম ৪টি করে ঝড় হয় এপ্রিলে।

গত বছরের এপ্রিলে বজ্রঝড় হয়েছিল ৭টি। ২০২২ ও ২০২১ সালে হয় যথাক্রমে ৯টি ও ৮টি। আর এ বছর মাত্র ১টি। দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয় মে মাসে। এর পর আছে জুন, সেপ্টেম্বর ও এপ্রিল মাস। কিন্তু এবার ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মাত্র একটি বজ্রঝড় বা কালবৈশাখী হয়েছে। তাও হয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। সেটিও অস্বাভাবিক।

এপ্রিল মাসে ঝড় কমে যাওয়ায় অস্বাভাবিক তাপপ্রবাহকেই কারণ মনে করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক একেএম সাইফুল ইসলাম। তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) সঙ্গে যুক্ত।

তিনি বলেন, তাপমাত্রা বৈশ্বিকভাবে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এ বছরের এপ্রিল ভারতে ১২২ বছরের মধ্যে ছিল সবচেয়ে বেশি উষ্ণ। আমাদের যে বায়ুপ্রবাহ তার সঙ্গে সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উডিষ্যার সম্পর্ক আছে। এ সময় এসব অঞ্চলে সাগর থেকে আসা জলীয় বাষ্প বজ্র মেঘের সৃষ্টি করে। কিন্তু এবার ভারতের ওই সব অঞ্চলেও প্রচ- গরম পড়েছে। আর্দ্রতাপূর্ণ জলীয় বাষ্প জড়ো হয়ে বজ্র মেঘ সৃষ্টি করেনি। তাতেই এ বিড়ম্বনা। জলবায়ু পরিবর্তনের কারণেই এ অবস্থা দেখছি আমরা।

প্রথম পাতা এর আরও খবর
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top