জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অতিরিক্ত মাংস খেয়ে অস্বস্তি কমাতে করণীয়

প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৫, ১:২০:২৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: ঈদে বেড়ে যায় মাংস খাওয়া প্রবণতা। অতিরিক্ত মাংস খেয়ে ফেলেন বেশিরভাগ মানুষ। ফলে দেখা দেয় হজমজনিত সমস্যা, বমি ভাব, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতো সমস্যা। অতিরিক্ত মাংস খেলে তা হজম করতে শরীরের ওপর বাড়তি চাপ পড়ে।

মাংস বেশি খেলে অস্বস্তি দেখা দেয়। এই অস্বস্তি কাটাতে কিছু ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। চলুন জেনে নিই বিস্তারিত-

১. প্রচুর পানি পান করুন

মাংস হজমের জন্য শরীরের বেশি পানি প্রয়োজন হয়। তাই মাংস বেশি খাওয়ার পর পর্যাপ্ত পানি পান করুন। এতে হজম প্রক্রিয়া সচল থাকে এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। চাইলে হালকা গরম পানি পান করতে পারেন। পেটের গ্যাস বা অস্বস্তি কমাতে এটি কার্যকর।

২. হালকা হাঁটাহাঁটি করুন

মাংস খেয়েই বিছানায় শুয়ে পড়বেন না। এতে অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে। বরং ১০-১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এটি হজমে সহায়ক।

৩. হজম সহায়ক খাবার খান

পেট খুব ভারী মনে হলে পরবর্তী খাবারে হালকা কিছু রাখুন। ভাত বা রুটি, সঙ্গে পাতলা ডাল, টক দই কিংবা সেদ্ধ সবজি খেতে পারেন। পেঁপে, কলা বা কমলালেবুর মতো ফল হজমে সাহায্য করে। তেল-মসলা বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

৪. লেবুর রস মেশানো পানি পান করুন

রান্নাঘরে থাকা কিছু মসলা হজমে সাহায্য করে। মৌরি চিবাতে পারেন। এক গ্লাস গরম পানিতে লেবুর রস ও সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন। আবার সামান্য জিরা ভেজে গুঁড়ো করে গরম পানিতে মিশিয়ে পান করতে পারেন। এই টোটকাগুলো গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমাতে কার্যকর।

৫. বিশ্রাম নিন

অস্বস্তি লাগলে চেয়ারে হেলান দিয়ে বসতে পারেন যাতে মাথা ও বুকের অংশ কিছুটা উঁচু থাকে। এতে খাবার পাকস্থলীতে সঠিকভাবে নামে এবং অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনাও কমে। তবে খেয়ে শুয়ে পড়বেন না বা ঘুমাবেন না।

৬. প্রয়োজনে ওষুধ খেতে পারেন

পেটে বেশি গ্যাস বা অ্যাসিড হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টাসিড খেতে পারেন। তবে নিয়মিত ওষুধের ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনাই ভালো।

প্রচ্ছদ এর আরও খবর
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে

আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে

দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক

দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

সর্বশেষ সংবাদ
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top