র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৯:৪৫:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকা থেকে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত মঙ্গলবার রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকায় অভিযান চালায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল। অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রকিব উল্লাহ (২৮) ও মো. আক্কাস মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. রকিব উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদরের মেড্ডা তিতাসপাড়ার মো. হাফিজ উদ্দিনের ছেলে ও মো. আক্কাস মিয়া একই গ্রামের আব্দুল মাওলার ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাঁজাসহ নবীনগর থানায় হস্তার করা হয়েছে।





