ছাত্রদল নেতা জাবেদের পিতৃবিয়োগে ড. এনামুল হক চৌধুরীর শোক
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৮:২৪:৫৩ অপরাহ্ন

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুর রহমানের পিতা আলতাফুর রহমান (৭৮) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় ফরেইন এ্যাফেয়ার্স টীমের সদস্য ড. মোঃ এনামুল হক চৌধুরী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় ড. মোঃ এনামুল হক চৌধুরী বলেন, জাবেদুর রহমানের শ্রদ্ধাভাজন পিতা মরহুম আলতাফুর রহমান একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি সর্বদা আর্ত মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতেন। তাঁর মৃত্যুতে আমরা একজন জাতীয়তাবাদী আদর্শের প্রবীণ শুভাকাঙ্খীকে হারালাম। আল্লাহ পাক মরহুম আলতাফুর রহমানকে জান্নাতবাসী করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি





