মৌলভীবাজারে বাস-মিনিবাস মালিক সমিতির গণঅবস্থান
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৬:২৮:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জ মটর মালিক সমিতি কর্তৃক মৌলভীবাজার জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকির প্রতিবাদ মৌলভীবাজারে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বাস-মিনিবাস মালিক সমিতি।
রোববার দুপুরে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব ও বাস মালিক সমিতির নেতা আব্দুর রহিম রিপন, জেলা অটো রিক্সা সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম।
সম্প্রতি ঢাকা সিলেট রোডের দয়ামীর এলাকায় হবিগঞ্জী বাসের সাথে একটি কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হবার পর হবিগঞ্জ বাস বন্ধের দাবি উঠলে মৌলভীবাজারের সাবেক এমপি এম নাসের রহমানের বক্তব্যের জেরে হবিগঞ্জ মোটর মালিক সমিতির নেতারা মৌলভীবাজারকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার হুমকি দেন। এর প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়।





