জৈন্তায় প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:২১:৪৮ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ইমপ্রুভড সাসটেইনেবল অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম’র জৈন্তাপুর প্রবাসবন্ধু ফোরাম এর আয়োজনে রোববার দরবস্ত ব্র্যাক অফিসে এক সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতি ও মামুন হোসেন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসবন্ধু ফোরাম’র ঢাকা অফিসের সিনিয়র কর্মকর্তা স্বপন রায় ও সিলেট অফিসের মাইগ্রেশন প্রোগ্রামার সানন্দা সরকার।
এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসবন্ধু ফোরামের সহ সভাপতি আব্দুল জলিজ, সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম সোবহানী, প্রচার সম্পাক জামাল আহমদ, সদস্য গোলাম সরওয়ার বেলাল, আব্দুর রকিব, নেকবর আলী, এখলাছ আহমদ, তফসুমা হাবিবা, রুফিয়া বেগম, শাহানাজ বেগম, মিনুরাণী দেব ও হারুন মিয়া।





