আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৬:৩৪:২২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের বিএনপি প্রার্থী পরিবর্তন করে এডভোকেট আবেদ রাজাকে প্রার্থী ঘোষণার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুলাউড়া বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদীয় আসনের পুনর্বিবেচনা পরিষদের আহ্বায়ক, সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ। তিনি বলেন, কুলাউড়ার এড. আবেদ রাজা কারানির্যাতিত, হামলা মামলার শিকার, ত্যাগী ও আদর্শবাদী নেতা। কুলাউড়া আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে আবেদ রাজার বিকল্প নেই। ষড়যন্ত্রের কারণে প্রাথমিক তালিকায় তার নাম না থাকায় কুলাউড়াবাসী হতাশ হয়েছে। এটা যে কোন নিরপেক্ষ জনমত জরিপে প্রমাণিত হবে।
নবগঠিত পরিষদের সদস্য সচিব সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা এড. এ এন এম খালেদ লাকি, আশরাফ আলী চৌধুরী, শেখ শহিদুল ইসলাম, তাজ খান, ফেরদৌস খান, কামরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি সিরাজ উদ্দিন বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।





