গোলাপগঞ্জে প্রবাসী মানবাধিকার সংগঠক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৬:১১:০৯ অপরাহ্ন

যুক্তরাজ্য কমিউনিটি এক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ মু. আব্দুল আলীকে গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের একটি আভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
গোলাপগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সমাজকর্মী দেলওয়ার হোসেন মান্নার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মজিদ আলম। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট সিলেট জেলার সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, শ্রমিক নেতা আব্দুস সত্তার মুন্না, প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ শাহীন, ব্যাংক কর্মকর্তা ইসমাইল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ স্টুডেন্ট’স ফোরামের সভাপতি মাহফুজ খান, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, রাফিয়ান আহমদ চৌধুরী ও মনসুর আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংবাদিক ফাহিম আহমদ, মুহাম্মদ আব্দুল্লাহ, দেলওয়ার হোসেন মাহমুদ, সেক্রেটারি সায়েক আহমদ চৌধুরী, শ্রমিক নেতা সাজু আহমদ, স্টুডেন্ট’স ফোরাম সদস্য সালমান আহমদ, মাজহারুল ইসলাম, রিফাত আহমদ, মাহিন আহমদ, মশাইদ আহমদ ইমন ও তাহের আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি





