উচ্চশিক্ষায় ৫ শতাধিক শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ৮:২৬:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মেডিকেল সায়েন্সেস, এপ্লোইড সায়েন্সেস এন্ড টেকনোলিজ ও সোশ্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষায় ৫ শাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে পাকিস্তান। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর অংশ হিসেবে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এই স্কলারশিপ দেওয়া হবে। এরই অংশ হিসেবে ঢাকা ছাড়াও দেশের তিনটি বিভাগীয় শহরের পাবলিক বিশ^বিদ্যালয়ে পাকিস্তান এডুকেশন এক্সপোর আয়োজন করেছে পাকিস্তান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ও ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন।
পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশের সবচেয়ে বড় পাকিস্তান এডুকেশন এক্সপো ২০২৫ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই শিক্ষা মেলা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ এবং দেশটির ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ মেলায় দিনব্যাপী উপস্থিত থাকবেন।
পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীর মেলায় শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ উপস্থিত সময়ে ফ্রি নিবন্ধন করতে পারবেন। তিন বিশ^বিদ্যালয়ে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে যাচাই বাছাই করে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ দেওয়া হবে। সিলেট ছাড়াও আগামী ২৬ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ২৮ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হবে।
এদিকে শাবিপ্রবিতে পাকিস্তান এডুকেশন এক্সপোতে ৩০ নভেম্বর সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর ৪র্থ তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান ও দপ্তরপ্রধান;ের সঙ্গে মতবিনিময় করবে পাকিস্তান হাইকমিশন, পাকিস্তান উচ্চ শিক্ষা বিষয়ক কর্তৃপক্ষ ও ১৫টি বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিরা। এছাড়া ১৫টি বিশ্ববিদ্যালয়ের স্টল প্রদর্শনীতে সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শাবিপ্রবি ছাড়াও পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী সিলেটের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
এর আগে গত ২৪ নভেম্বর সকাল ১১টায় রাজধানী ঢাকার হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এই শিক্ষা মেলার উদ্বোধন করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।





