বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৫, ৬:৪১:৪৭ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বুধবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৩০টি প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল খোলা হয়েছে।
পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সিইএ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা ডেইরি মালিক এসোসিয়েশনের সভাপতি খামারি আব্দুর রহিম মো. ইমতিয়াজ চৌধুরী, সহসভাপতি আব্দুল জব্বার প্রমুখ।





