এমরান চৌধুরীর সাথে ছাত্রদল-যুবদল নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৬:৩০:২৮ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সিলেটস্থ কার্যালয়ে বৃহস্পতিবার গোলাপগঞ্জ ছাত্রদলের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে পরামর্শ সভায় মিলিত হন। এসময় আলোচনার মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং ধানের শীষকে বিজয়ী করতে ছাত্রদল নেতৃবৃন্দ সবসময় এমরান আহমদ চৌধুরীর পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি কামরান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া সাহজাহান, আজিজুল হক স্বপন, সাকেল আহমদ ও সাজু আহমদ এবং আহবায়ক কমিটির সদস্য আহমদ মনসুর, আশফাক আহমদ ও সুহেদুর রহমান প্রমুখ।
এর আগে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নেতাকর্মীরা এমরান আহমদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় ধানের শীষকে বিজয়ী করতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতাকর্মীরা মাঠে কাজ করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি





