বড়লেখায় ১৫১ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৭:২১:৪২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও মঙ্গলবার অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুবায়ের আলম জানান, সহকারি শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার না করলেও উপজেলার ১৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রধান শিক্ষকদের দিয়ে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে প্রতিটি বিদ্যালয়ে প্রশ্নপত্র প্রেরণ ও পরীক্ষার্থীদের সিট বসানো সম্পন্ন করেছেন। সোমবার তিনি-সহ দুই জন উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রধান শিক্ষকগণ নিজেদের বিদ্যালয়ে একাই শিফটে পরীক্ষা গ্রহণ করবেন।





