খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্যারিস্টার সালামের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৮:২২:৫৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ যোহর সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ আব্দুস সালাম এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. খায়রুল ইসলাম। বিজ্ঞপ্তি





