জগন্নাথপুরে জামায়াতের গণমিছিলে সরব রাজপথ
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ৯:১৪:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ও সিলেটে সমমনা ইসলামি ৮ দলের মহাসমাবেশ সফলের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশে সরব হয়ে উঠেছে রাজপথ।
শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের স্লুইস গেইট এলাকা থেকে গণমিছিল বের হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় রাণীগঞ্জ রোড এলাকায় এসে সমাবেশে পরিণত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সভাপতি দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, সহ-সভাপতি মাস্টার মো, আবু তাইদ, উপজেলা পেশাজীবি শাখার সভাপতি কবির উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী আহমদ প্রমূখ।
এতে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার, রানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, মিরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রাহমান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, উপজেলা পেশাজীবি শাখার সেক্রেটারি জুলফিকার আহমদ মণি, উপজেলা যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আতিকুর রহমান, জামাল উদ্দিন বেলাল, জালাল আহমদ, মুক্তাদির হোসেন টিটু, আহমদ হোসেন আকমল, আলীম উদ্দিন, আব্দুল কাদির লাক্সন, মির্জা মুস্তাকিম আহমদ, মাওলানা ছামিরুজ্জামান, মাওলানা হোসাইন আহমদ, আব্দুল কাইয়ুম, আরজু মিয়া, আবুল কাসেম, ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা সভাপতি আবু তাহের, শিবির নেতা জসিম উদ্দিন সরকার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ভোটার সাধারণ, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি





