ওসমানীনগরে দোকান অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৬:৩৬:৩২ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয়লেন উন্নয়ন প্রকল্পের শেরপুর নতুন বাজার অধিগ্রহণকৃত দোকানের টাকার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর-খছরুপুর নতুন বাজারে মানববন্ধন ও একই বাজারে গত মঙ্গলবার বেলা ২টার দিকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাজারের দোকান মালিক, ব্যবসায়ী-কর্মচারী ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী শাহ্ এহিয়া, সৈয়দ হুমায়ূন বখত, সৈয়দ সামিম মুনিম, মাওলানা মুফতি ইসলামুল হক শেরপুরী, ইউপি সদস্য শাহ ইসমাইল আলী, সৈয়দ হুমায়েল আহমদ, আব্দুল হাসিম, নিজাম উদ্দিন সিদ্দিকী, শাহ্ এনায়েত আলী, সৈয়দ আরিফ রব্বানী, সৈয়দ আলী হোসেন, মো. ফয়েজ আহমেদ, মো. তোফায়েল আহমেদ, মো. আশরাফ উদ্দিন অপু, সৈয়দ রহমানী, মো. জুবেদ হোসেন, আবুল কালাম, মো. মুকিদ মিয়া, আমজাদ হোসেন, মো. কয়েছ আহমদ, মো. মানিক আহমদ, মো. বুলবুল আহমেদ, মো. তোফায়েল, সৈয়দ রব্বানী ও মো. শফি মিয়া।





