অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৫৯৭
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৩১:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল ও ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।ধ





