কানাইঘাটে পাথরসহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৭:২৯:৫৭ অপরাহ্ন
কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট থানা পুলিশের অভিযানে জব্দকৃত লোভাছড়ার পাথরসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত বড়চতুল গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র কামরুল ইসলাম ও বড়বন্দ গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়াকে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, অবৈধভাবে পাথর সরবরাহ বন্ধে কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দিবাগত রাতে রায়গড় পল্লীবিদ্যুৎ সংলগ্ন স্থান হতে পাথরবাহী হাইড্রলিক ট্রাক ও পাথর জব্দ করে এবং সংশ্লিষ্ট ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কানাইঘাট থানার এসআই শৈলেশ চন্দ্র দাস বাদী হয়ে থানায় মা’মলা দায়ের করেন।





