বাদামবাগিচায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৮:৫৭:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বাদামবাগিচা এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছ পুলিশ। বুধবার(৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচার এস.কে স্টোর নামীয় খলিলের মুদির দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক আম্বরখানা ফাঁড়ির পুলিশ। এসময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
আটককৃতের নাম মো. জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি এয়ারপোর্ট থানাধিন আম্বরখানা বড়বাজার এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





