ইয়াবা-গাঁজাসহ নগরে আটক ২
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৯:৪৭:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার মালনিছড়া চা বাগানের মাঝলাইন রাস্তা থেকে সানু সবর (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে মালনীছড়া চা বাগান (বড় লাইনের) লক্ষীন্দর সবরের ছেলে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় লাক্কাতুড়া চা বাগানের চাপাতল মাঝলাইনের রাস্তা থেকে মঙ্গল গোয়ালা (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে লাক্কাতুড়া বাগানের মাঝলাইনের মন্টুগোয়ালার ছেলে। এসময় তার কাছ থেকে ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





