তেমুখীতে ভারতীয় কমলাসহ পিকআপ ও মোটরসাইকেল জব্দ : আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৯:০১:৩১ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর তেমুখী থেকে বিপুল পরিমাণ ভারতীয় কমলা (কেনু) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকাপ ও মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে জালালাবাদ থানাধিন তেমূখী পয়েন্টে চেকপোস্ট চলাকালে একটি ডিআই পিকআপ ও একটি মোটরসাইকেল তল্লাশি করে পুলিশ। এসময় ৭২ ক্যারেট ভারতীয় অবৈধ কমলা লেবু (কেনু) উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়। জব্দকৃত কমলার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার রুস্তুমপুর খলামাধব গ্রামের নুরুজ্জমানের পুত্র হাবিব আহমদ (২৫) ও একই থানার ভেরীবল গ্রামের আব্দুস শুকুরের পুত্র মাসুক আহমেদ (৩২)।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





