পরলোকে অরুণ পুরকায়স্থ
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৬:৩৯:১৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
সিলেটের কাস্টঘর নিবাসী ব্যবসায়ী অরুণ কুমার পুরকায়স্থ সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিকভাবে তিনি ‘মেরিনগো মেরিনজাইটিস’ রোগে আক্রান্ত হয়ে গত ১২ দিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঐদিন সন্ধ্যায় বরদেশ্বরী শ্মশানঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ কন্যা, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।





