উন্নয়ন ও সেবার রাজনীতিতেই বিশ্বাস করি: এম এ মালিক
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ৭:১২:১৬ অপরাহ্ন
সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, আমি উন্নয়ন ও মানুষের সেবার রাজনীতিতে বিশ্বাস করি। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আব্দুল মালিক বলেন, অতীতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার এবং অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সিলেট অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছেন। সেই ধারাবাহিকতায় ভবিষ্যতেও বিএনপি সরকার গঠিত হলে সিলেট-৩ আসনের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ সব ধর্মীয় ও সামাজিক স্থাপনার উন্নয়ন নিশ্চিত করা হবে।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক লোকমান আহমদ, বিএনপির উপদেষ্টা নুরুল আমীন দুলু, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বিলাল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ চৌধুরী, যুবদলের নেতা মইনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।





